নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

October 24, 2022,

এস আর অনি চৌধুরী॥ কুলাউড়ায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে আফজল হোসেন (২৮) নামে এক শ্রমিকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। সোমবার ২৪ অক্টোবর সকালে সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ু হয়।

আফজল উপজেলার জয়চ-ী ইউনিয়নের রামপাশা গ্রামের মৃত মো. জহির মিয়ার ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়চ-ী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রব মাহবুব স্থানীয়দের বরাত দিয়ে বলেন, আফজল রামপাশা গ্রামের আজফর মিয়ার বাড়িতে ২২ অক্টোবর নির্মাণাধীন ভবনের ছাদ ঢালাইয়ের কাজ চলাকালে অসাবধানতা বশত পা ফসকে নিচে পড়ে যায়। এতে সে গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেটে প্রেরণ করেন। ২৪ অক্টোবর সোমবার সকালে সিলেটের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আফজল মারা যায়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com