মৌলভীবাজারের জাতীয় বিশ্ব হাত ধোয়া দিবস

October 24, 2022,

স্টাফ রিপোর্টার॥ জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর-২০২২ ও বিশ্ব হাত ধোয়া দিবস-২০২২ মৌলভীবাজারে অনুষ্ঠিত হয়েছে।

২৪ অক্টোবর সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আলোচনা সভার আয়োজন করা হয়। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ খালেদুজ্জামান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন সঞ্চালনায় উপস্থিত ছিলেন প্রশাসনের অন্যান্য কর্মকর্তা,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের  সকল উপজেলার উপ- সহকারী প্রকৌশলীগণ, উন্নয়ন সহযোগী সূচনার,ব্রাক ওয়াস কর্মসূচির  বিভিন্ন কর্মকর্তা -কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন স্কুল হতে আগত  শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

উল্লেখ্য যে উপজেলা নির্বাহী অফিসার, সদর উপজেলা এর  উপস্থিতিতে জেলার শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং হাফিজা খাতুন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে হাত ধোয়ার প্রদর্শনী এবং সাবান বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com