৪ ঘন্টা পর সিলেটের সাথে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের লাউয়াছড়া এলাকায় রেল লাইনের উপর থেকে গাছ অপসারণ শেষে ৪ ঘন্টা পর সিলেটের সাথে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
মঙ্গলবার ২৫ অক্টোবর বিকেল সাড়ে পাঁচটার দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় রেল লাইনের উপরে গাছ উপড়ে পড়লে সিলেটের সাথে সারা দেশের রেল যোগোযোগ বিছিন্ন হয়ে পড়ে। এ সময় শ্রীমঙ্গল ষ্টেশনে সিলেট গামী পাহাড়িকা ও সাতগাঁও ষ্টেশনে কালনী এক্সপ্রেস আটকা পড়ে।
ট্রেন চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের যাত্রী সুমন মিয়া বলেন, দির্ঘক্ষণ ধরে শ্রীমঙ্গল স্টেশনে বসেছিলেন। বসে বসে বিরক্ত হয়ে গেছেন। রেললাইনে একটা গাছ পড়ার কথা শুনেছেন। কিন্তু সরাতে এত সময় লাগছে! সিলেটে অনেক জরুরি কাজ আছে। আটকা পড়ে বিপদেই আছেন।
শ্রীমঙ্গল রেলওয়ের ষ্টেশনের মাষ্টার সাখাওয়াত হোসেন জানান, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের এর প্রভাবে গাছ উপড়ে পড়ে রেল লাইনের উপর। পরে রেল লাইন থেকে গাছ অপসারনের পর রাত সাড়ে ৯টায় শ্রীমঙ্গল ষ্টেশনে আটকে পড়া পাহাড়িকা এক্সপ্রেস সিলেটের উদ্যেশে ছেড়ে যায়।



মন্তব্য করুন