মৌলভীবাজারে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়নে ত্রৈমাসিক সম্বনয় সভা

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের আওতায় এডভোকেসি নেটয়ার্ক ও সিভিল সোসাইটি অর্গনাইজেশন সদস্যদের নিয়ে ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২৬ অক্টোবর সকাল সাড়ে ৯টায় ইউরোপিয়ান ইউনিয়ন ও ক্রিশ্চিয়ান এইড এর সহযোগীতায় জাতীয় উন্নয়ন সংগঠন ওয়েভ ফাউন্ডেশন এর আয়োজনে জাতীয় মহিলা সংস্থার আইভি রহমান অডিটরিয়াম এ ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত হয় ।
নজরুল ইসলাম মুহিব এর সভাপতিত্বে ত্রৈমাসিক সম্বনয় সভায় বক্তব্য রাখেন আহসান উল্লাহ টিপু, পরিমল সিংহ বাড়ই, প্রনীত দেবনাথ, মৌলানা রফিকুল ইসলাম,আকমল হোসেন,মইনুল ইসলাম শামীম, ইমরুল ইসলাম, কন্দপ লাল চন্দ, সোহেল আহমদ, জয়নাল আবেদীন,মহিলা সদস্যমিপা বাড়ই দাশ,শেখ মনোয়ারা,ওয়েভ ফাউন্ডেশনের সিলেট বিভাগীয় কর্মকর্তা শাহজাহান মিয়া প্রমুখ।
সমন্বয় সভায় জেলার ৭টি উপজেলা এডভোকেসি নেটওর্য়াক কমিটির সদস্যগন অংশগ্রহণ করেন।



মন্তব্য করুন