মৌলভীবাজার সদর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

October 29, 2022,

স্টাফ রিপোর্টার॥ দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র নিঃশর্ত মুক্তি, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবীতে,গণবিরোধী মাফিয়া সরকার কর্তৃক তেল-গ্যাস, চাল-ডাল সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি, বিদ্যুতের অসহনীয় লোডশেডিং,পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে হত্যা, হামলা-মামলার প্রতিবাদে সদর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দল এর উদ্যোগে ২৮ অক্টোবর শুক্রবার বিকেলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি কাশিনাথ রোড থেকে শুরু হয়ে চৌমহনা, সাইফুর রহমান সড়কে গিয়ে শেষ হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্ববায়ক মামুনুর রশিদের সভাপতিত্বে ও পৌর সদস্য সচিব সোহেল আহমেদের পরিচালনায় উক্ত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সভাপতি, মৌলভীবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর, বারবার কারা-নির্যাতিত নেতা স্বাগত কিশোর দাস চৌধুরী।
বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি আহমেদ আহাদ,সহ সভাপতি আমিরুল ইসলাম সাহেদ, যুগ্ন সম্পাদক সাজেদ আহমেদ শাহান।
উপস্থিত ছিলেন সাবেক ছাত্রদলে নেতা সেলিম মোঃ সালাউদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি গাজী জাবেদ, শহীদ আহমদ, এডভোকেট নেপুর আলী, আব্দুল মুমিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান,জেলা কৃষক দলে সদস্য সচিব মোনাইম কবির,কৃষক দলের যুগ্ন আহ্ববায়ক বেলাল আহমেদ,উপজেলা যুগ্ন আহ্ববায়ক জাকির আহমেদ শাফিন,জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাধারন সম্পাদক জসিম উদ্দিন,জেলা ছাত্রদলের সহ সভাপতি রিপন মিয়া।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com