কুলাউড়ায় সফি আহমদ সলমান আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা ২০ নভেম্বর

November 16, 2022,

বিশেষ প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সফি আহমদ সলমানেন আয়োজনে এবং এসোসিয়েশন অব চেস প্লেয়ার্স মৌলভীবাজারের পরিচালনায় আগামী রোববার ২০ নভেম্বর  কুলাউড়ায় অনুষ্ঠিত হবে একদিনের আন্তর্জাতিক র‌্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা।

সকাল ১০টায় খেলা শুরু হয়ে সন্ধ্যায় পুরস্কার বিতরণ করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।

কুলাউড়া উপজেলায় এই প্রথম বারের মতো বিগ বাজেটের অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক র‌্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতায় ১ম পুরস্কার নগদ দশ হাজার টাকা, ২য় পুরস্কার সাত হাজার-টাকা, ৩য় পুরস্কার পাঁচ হাজার টাকা। সর্বমোট ১২টি পুরষ্কার থাকবে বলে জানিয়েছেন আয়োজক কমিটি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com