কমলগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন

December 10, 2022,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ ‘দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব’ এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে শুক্রবার  ৯ ডিসেম্বর সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে মানববন্ধন, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মোসাহীদ আলির সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, সহ-সভাপতি আব্দুল হান্নান চিনু, উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুবুর আলম ভূঁইয়া, প্রভাষক শাহজাহান মানিক, আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু প্রমুখ।

এছাড়াও সরকারি কর্মকর্তা, সাংবাদিক সহ বিভিন্ন এনজিও এবং সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com