দেশ রূপান্তর মৌলভীবাজার জেলা প্রতিনিধির দায়িত্ব পেলেন অনি চৌধুরী

December 12, 2022,

কুলাউড়া প্রতিনিধি॥ দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক ‘দেশ রূপান্তর’ পত্রিকার মৌলভীবাজার প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন এস আর অনি চৌধুরী। দেশ রূপান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা মামুন স্বাক্ষরিত নিয়োগপত্রে তাকে কুলাউড়া প্রতিনিধি থেকে পদোন্নতি দিয়ে মৌলভীবাজার জেলা প্রতিনিধির দায়িত্ব দেওয়া হয়েছে।

অনি চৌধুরী কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরীর ছেলে। বর্তমানে তিনি দেশের জনপ্রিয় চ্যানেল ‘একাত্তর টেলিভিশন’ ও অনলাইন নিউজ পোর্টাল সিলেটভিউ২৪ ডট কম -এর কুলাউড়া প্রতিনিধি হিসেবে কাজ করছেন। পাশাপাশি কুলাউড়া থেকে প্রকাশিত জনপ্রিয় অনলাইন গণমাধ্যম সময় কুলাউড়া ডট কম’র’ সহযোগী সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

তিনি পেশাগত দায়িত্ব পালনে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন। সংবাদ সংক্রান্ত যেকোনো বিষয়ে ইমেইল ঢ়ৎবংংড়হু১১@মসধরষ.পড়স এবং ০১৭৬০২৭১০৮২ মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন তিনি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com