কমলগঞ্জে পাইওনিয়ার এডুকেশন ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

December 17, 2022,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার পতনঊষারে পাইওনিয়ার এডুকেশন ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৭ ডিসেম্বর সকাল ১১টায় ৬ষ্ঠ বারের মতো পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পাইওনিয়ার এডুকেশন ট্রাস্টের আয়োজনে ৫ম শ্র্রেণি থেকে ৯ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলার ৫টি মাধ্যমিক বিদ্যালয়ের ২০০ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে।

পরীক্ষা চলাকালীন সময়ে পতনঊষার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী তওফিক আহমদ বাবু, কমলগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আব্দুল হান্নান চিনু, পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ফয়েজ আহমেদ পরিদর্শন করেন।

পাইওনিয়ার এডুকেশন ট্রাস্টের সভাপতি আবু রাজা আলী সুন্নাহ ও সাধারণ সম্পাদক ইস্তিয়াকুর রহমান জানান, ষষ্ঠ বছরের ন্যায় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। করোনা ভাইরাসের কারণে গত দুই বছর এ পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। পরীক্ষায় অংশগ্রহণকারী প্রতি শ্রেণিতে ৩ জন করে ১৫ শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে বৃত্তি প্রদান করা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com