কুলাউড়ায় বিজয় দিবসে আওয়ামীলীগ নেতা সাদরুলের শিশু-কিশোর সমাবেশ

December 17, 2022,

এস আর অনি চৌধুরী॥ কুলাউড়ায় মহান বিজয় দিবস উপলক্ষে শিশু-কিশোর সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৬ ডিসেম্বর দিনব্যাপী উপজেলার বিভিন্ন চা বাগানে ‘প্রধানমন্ত্রীর দর্শন, চা শ্রমিকের জীবন মানোন্নয়ন’ এই শ্লোগানকে সামনে রেখে আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য, স্কোয়াড্রন লীডার (অব.) সাদরুল আহমেদ খানের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আব্দুল লতিফ খান ফাউন্ডেশনের আয়োজনে এই সমাবেশ সকাল ৯টায় দিলদারপুর, ১০টায় ক্লিভডন, ১১টায় বিজয়া, ১২টায় লোহাইউনি, ১টায় বরমচাল, ২টায় লংলা, ৩টায় রাঙ্গিছড়া ও বিকেল ৪টায় গাজীপুর চা বাগানে শিশু-কিশোরদের নিয়ে অনুষ্ঠিত হয়। সমাবেশে শিশু-কিশোরদের জন্য চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও দেশাত্মবোধক গানের আয়োজন করা হয়।

এতে চা বাগানের শতাধিক শিশু-কিশোর স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। আব্দুল লতিফ খান ফাউন্ডেশনের ট্রাস্টি, আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য সাদরুল আহমেদ খান বলেন, আমাদের বীর মুক্তিযোদ্ধারা দেশকে স্বাধীন করতে যে ত্যাগ-তিতিক্ষা করেছে তা শিশু-কিশোরদের জানাতেই মূলত এই উদ্যোগ। তাই উপজেলার ৮টি চা বাগানকে বেছে নিয়ে বিজয়ের এই ৫১ বছরে আমরা শিশু-কিশোরদের নিয়ে আনন্দঘন মুহূর্ত কাটাতে পেরেছি। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com