সীমান্তে নারী ও শিশুসহ ৯ জন আটক

December 19, 2022,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ায় অবৈধ অনুপ্রবেশের চেষ্টাকালে ৯ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। রোববার ১৮ ডিসেম্বর রাতে উপজেলার শরীফপুরের লালারচক সীমান্ত থেকে বিজিবির সদস্যরা তাদেরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

আটকদের মধ্যে ৮ জন মৌলভীবাজার ও ১ জন সুনামগঞ্জ জেলার বাসিন্দা। তারা হলেন- ভানুমাসু দাস, নীলারানি মাশুদাস, শংকর পাল, শিল্পী পাল, রূপা পাল, রিতু পাল, শুকলা রানী দাস, সুবল পাল ও সুমিরানী নাথবাড়ি।

বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল বিজিবি-৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিজানুর রহমান শিকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ থেকে ভারতে অবৈধপথে অনুপ্রবেশের চেষ্টাকালে শরীফপুরের লালারচক সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটকদের মধ্যে কেউই বাংলাদেশের বৈধ কোনো পাসপোর্ট দেখাতে পারেনি। তাদেরকে সোমবার ১৯ ডিসেম্বর কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com