কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে গৃহবধুর মৃত্যু

December 21, 2022,

মাহফুজ শাকিল॥ কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে সুমা মালাকার (২৩) নামক এক গৃহবধুর মৃত্যু হয়েছে। বুধবার ২১ ডিসেম্বর এ ঘটনা ঘটে।

পৃথিমপাশা ইউপি সদস্য কিবরিয়া হোসেন খোকন ও পুলিশ জানায়, পৃথিমপাশা ইউনিয়নের দেওগাঁও গ্রামের বিমল মল্লিকের স্ত্রী সুমা মালাকার সকাল দশটায় বাড়ির পুকুরে গোসল করতে যান। দীর্ঘসময় ফিরে না আসায় বাড়ির লোকজন পুকুর ঘাট থেকে তাকে মুমুর্ষূ অবস্থায় উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে আসেন। এসময় কর্তব্যরত চিকিৎসক গৃহবধু সুমা মালাকারকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে কুলাউড়া থানার এসআই সালাউদ্দিন মিফতা লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। তিনি জানান, লাশের ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে কুলাউড়া থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রতন চন্দ্র দেবনাথ জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com