কুলাউড়ায় গাঁজা ও দেশীয় তৈরি চোলাই মদসহ নারী আটক
December 27, 2022,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ায় গাঁজা ও দেশীয় তৈরি চোলাই মদসহ প্রেমসুক্ষিয়া রবি দাস (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার ২৬ ডিসেম্বর তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১ কেজি গাঁজা ও ১৬০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, থানার এএসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল রাতে বিশেষ অভিযান চালিয়ে শরীফপুর ইউনিয়নের তিলকপুর চা বাগান তাকে আটক করে পুলিশ। প্রেমসুক্ষিয়া রবি দাসের বাড়ি তল্লাশি করে ৪টি প্লাস্টিকের ড্রামের ভেতরে রাখা ১৬০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ এবং ১কেজি গাঁজা উদ্ধার করা হয়।
মঙ্গলবার ২৭ ডিসেম্বর কুলাউড়া থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।



মন্তব্য করুন