কুলাউড়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

December 27, 2022,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ায় ইয়াবাসহ মখলিছ মিয়া (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কুলাউড়া থানা পুলিশ।

রোববার ২৫ ডিসেম্বর সন্ধ্যায় পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১ হাজার ১০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

আটককৃত মখলিছ মিয়া পৃথিমপাশা ইউনিয়নের গণকিয়া গ্রামের মহরম আলীর ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেকের দিকনির্দেশনায় এসআই আবদুল আলিম, এএসআই তপন দেব, এএসআই তাজুল ইসলাম, এএসআই রায়হান কবির, এএসআই রুমান মিয়াসহ পুলিশের একটি দল পৃথিমপাশা ইউনিয়ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মখলিছ মিয়াকে আটক করে।

কুলাউড়া থানার ওসি আব্দুছ ছালেক জানান, গ্রেফতারকৃত মখলিছ এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী। আমরা আমাদের গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি মখলিছের কাছে বিপুল পরিমাণ ইয়াবা রয়েছে। সন্ধ্যা ৭ টার দিকে বিশেষ অভিযানে পৃথিমপাশা ইউনিয়নের দক্ষিণ রবিরবাজারের মাইক্রোবাস স্ট্যান্ডের সামনে থেকে মখলিসকে আটক করা হয়।

এসময় তাকে তল্লাশি করে তার কাছে থেকে ১ হাজার ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। কুলাউড়া থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোমবার ২৬ ডিসেম্বর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com