কুলাউড়ায় স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

January 7, 2023,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়ন থেকে স্কুল ছাত্রী রুমা মুন্ডা (১৬) নামে এক ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ৭ জানুয়ারি সকালে উপজেলার জয়চ-ী ইউনিয়নের জ্বালাই গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। রুমা মুন্ডা ওই গ্রামের কালি চরন মুন্ডার মেয়ে।

পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার রাতে খাবার শেষ করে রুমা তার মায়ের সাথে একই বিছানায় ঘুমিয়ে যায়। পরবর্তীতে মধ্যরাতে রুমার মা রুপামনি মুন্ডা তার মেয়েকে বিছানায় না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে বসতঘরের পশ্চিম পাশে তার ঝুলন্ত লাশ দেখতে পান। পরে তিনি চিৎকার দিলে ঘরের লোকজনেরা রুমাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক বলেন, রুমা গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com