মৌলভীবাজারে ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

January 8, 2023,

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী মৌলভীবাজারে পালিত হয়েছে। শনিবার ৭ জানুয়ারি দুপুর ২ টায় এ উপলক্ষে জেলা ছাত্রদল স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গনে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করে।

প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান। জেলা ছাত্রদল নেতা আকিদুর রহমান সোহান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএনপি, যুবদল ও ছাত্রদল কয়েক হাজার নেতাকর্মি। পরে বর্ণাঢ্য র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পশ্চিমবাজার এলাকায় গিয়ে শেষ হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com