কুলাউড়ায় ‘প্লাটুন টুয়েলভ’র ঘুড়ি উৎসব

কুলাউড়ায় প্রতিনিধি॥ সাকরাইন উৎসব, মূলত পৌষসংক্রান্তি, ঘুড়ি উৎসব নামেও পরিচিত, বাংলাদেশে শীত মৌসুমের বাৎসরিক উদযাপন, ঘুড়ি উড়িয়ে পালন করা হয়। সময়ের সাথে সাথে হারিয়ে যাচ্ছে ঘুড়ি উৎসব। শেকড়ের কাছে ফেরত যাওয়ার প্রয়াসে এবং বাঙ্গালীর ঐতিহ্যবাহী ঘুড়িকে এই প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষে ৫ম বারের মতো পৌষ সংক্রান্তিতে ‘ঘুড়ি উৎসবের’ আয়োজন করেছে কুলাউড়া প্লাটুন টুয়েলভ।
শনিবার ১৪ জানুয়ারি দুপুরে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের হলিচড়া চা বাগানের পাল টিলায় এ ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা এই ঘুড়ি উৎসবে যোগ দেন।
অনেকের মতে, নবাব ওয়াজিদ আলী শাহর সময় থেকে শুরু হয় এবং ঘুড়ি ওড়ানো উৎসব হিসেবে প্রতিষ্ঠা পায় নবাব আসাফউদ্দৌলার সময় থেকে। ঢাকার শেষ নবাব গাজিউদ্দিন, যিনি পাগলা নবাব নামে পরিচিত ছিলেন, তার ঘুড়ি ওড়ানোর নেশা আর আহসান মঞ্জিলের নবাববাড়ীর ঘুড়িপ্রীতি সবার জানা।
প্লাটুন টুয়েলভে’র সভাপতি আইনুল নাহিদ ও সাধারণ সম্পাদক কাউসার উদ্দিন জানান, এবারের ঘুড়ি উড়ানো উৎসবে রকমারি জিনিসের স্টল বসার পাশাপাশি ঐতিহ্যবাহী খাসিয়া নৃত্য, ঐতিহ্যবাহী পুঁথি পাঠের আসর, বাহারি পিঠা-পুলির সমাহার, বর্ণাঢ্য আতশবাজি ও ফানুশ উড়ানো হয়েছে।



মন্তব্য করুন