ট্রেনে কাটা পড়ে কুলাউড়ায় অজ্ঞাত যুবকের মৃত্যু
February 5, 2023,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ায় আন্তঃনগর উপবন ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত পরিচয়ে এক যুবক নিহত হয়েছেন। রোববার ৫ ফেব্রুয়ারি রেলস্টেশন সংলগ্ন পরিনগর এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে রেলওয়ে থানাপুলিশ।
বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহানারা বেগম বলেন, রেলস্টেশন এলাকার রেললাইনে ট্রেনে কাটা একটি লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
পরে পুলিশ অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করে। তিনি আরও বলেন, সিলেটগামী আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ওই যুবকের মৃত্যু হয়েছে।



মন্তব্য করুন