শেখ হাসিনার ১৪ বছরের শাসনামলে দেশে আমূল পরিবর্তন এসেছে : কুলাউড়ায় পরিবেশ মন্ত্রী

February 12, 2023,

স্টাফ রিপোর্টার॥ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো: শাহাব উদ্দিন এমপি বলেছেন, এক সময় অনেকেই বাংলাদেশকে গরীব ও ভিক্ষুকের দেশ বলতো। বন্যা ও জলচ্ছ্বাসের দেশ বলতো, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৪ বছরের শাসনামলে তাঁর নেতৃত্বে আজ দেশে আমূল পরিবর্তন এসেছে। দেশের সকল মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছেছে, বিদ্যুতের আলো জ্বলছে।

দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়নের ছোঁয়া লেগেছে শেখ হাসিনার সরকারের আমলেই। দেশের সকল উপজেলায় একটি করে মাধ্যমিক প্রতিষ্ঠান সরকারিকরণ হয়েছে। শনিবার ১১ ফেব্রুয়ারি রাত সাড়ে ৭ টায় কুলাউড়ায় ভাটেরাবাসীর উদ্যোগে জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহর রহমান ও জেলা পরিষদ  সদস্য বদরুল আলম সিদ্দিকী নানুর গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বিএনপির সময় দেশে গড় মাথাপিছু আয় ছিল ৫শ’ ডলার আর এই সরকারের আমলেই দেশে মাথাপিছু আয় বেড়েছে ২ হাজার ৮৪০ ডলারে। আগামী ২০৪১ সালের মধ্যে মাথাপিছু আয় ১২ হাজার ডলারে উন্নীত হওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে।

মন্ত্রী বিএনপির উদ্দেশ্যে বলেন, বিএনপি তাদের সময়কালে দুর্নীতিতে ৫ বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। তাদের নেতাকর্মীরা বলেছিলেন, গত ১০ ডিসেম্বর থেকে খালেদা জিয়ার কথায় দেশ চলবে। কিন্তু দেশ ঠিকই চলছে শেখ হাসিনার কথায়।  ডিসেম্বরের ১০ তারিখের পর জানুয়ারি গেল, ফেব্রুয়ারির ১০ তারিখ চলে যাচ্ছে। কিন্তু বিএনপির নেতাকর্মীদের কোন খবর নেই।  নির্বাচন ছাড়া আওয়ামীলীগ সরকারকে ক্ষমতা থেকে বাঁকা পথে নামানো যাবেনা।

মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার দেশে ১০০ টি ইকনোমিক জোন করেছে। সেখানে বেকার ছেলে মেয়েদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। দেশ একদিন অনেক উন্নত হবে। স্থানীয় ভাটেরার মানুষের দাবী সম্পর্কে তিনি বলেন, কুলাউড়ার বন্ধ থাকা ভাটেরা রেল স্টেশন অচিরেই চালু করার ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তরে কথা বলবেন এবং ডিও লেটার দিবেন।

এছাড়া হাকালুকি হাওরের কাংলি বিলে একটি পর্যটন কেন্দ্র স্থাপনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে আলোচনা করবেন।  ভাটেরায় গ্যাস সংযোগের বিষয়ে তিনি বলেন, বর্তমানে দেশে গ্যাস সংকট রয়েছে। যদি নতুন করে দেশের কোথায় গ্যাস সংযোগ দেয়া হয় তাহলে ভাটেরায় গ্যাস সংযোগ দেয়া হবে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাবেক সচিব মিকাইল শিপারের সভাপতিত্বে ও লংলা আধুনিক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলামের পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান ও জেলা পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য বদরুল আলম সিদ্দিকী নানু।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রাধাপদ দেব সজল, কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ, উপজেলা যুবলীগের সভাপতি মো. আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক প্রভাষক মইনুল ইসলাম সবুজ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়হাম রুমেল।

এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আতিকুল ইসলাম মিন্টু, ভাটেরা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি জালাল উদ্দীন, ভাটেরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী নুরুল আলম সিদ্দিকী এখলাছ, কাতার প্রবাসী আলাউদ্দিন তালুকদার, কুলাউড়া এসোসিয়েশন ফ্রান্সের সাধারণ সম্পাদক হাসান সিদ্দিকী, ভাটেরিয়ান সিলেটের সভাপতি শাহ মো. লুৎফুর রহমান, কুলাউড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শাকিল সিদ্দিকী খালেদ, ভাটেরা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম।

শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি আব্দুল লতিফ, গণসংবর্ধনা আয়োজক কমিটির সভাপতি শাহ আজিজুর রহমান পারুল।মানপত্র পাঠ করেন গণসংবর্ধনা আয়োজক কমিটির সদস্য সচিব আকমল হোসেন তালুকদার। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মিজানুর রহমান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com