কুলাউড়ায় পুলিশের অভিযানে গাঁজাসহ আটক ৩

February 15, 2023,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার ১৪ ফেব্রুয়ারি রাতে তাদেরকে আটক করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) নাইমুল হাসান সঙ্গীয় অফিসার ফোর্সসহ টিলাগাও ইউনিয়নের বৈদ্যশাসন এলাকার শাহান শাহ মোকাম (ভেজাবন) এর সামনে থেকে আপলস্বামী নাইডু (৪৫), দিপক নাইডু (২০) নামে ২ জনকে আটক করেন। আসামিদের হেফাজত থেকে দুটি সবুজ রঙের প্লাস্টিকের পলিথিনে মোড়ানো অবস্থায় ১ কেজি গাঁজা উদ্ধার করা হয।

আটককৃত আপলস্বামী নাইডু ও দিপক নাইডু লংলা চা বাগানের বাসিন্দা। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে অপর এক অভিযানে পুলিশ উপপরিদর্শক (এসআই) সুজন তালুকদার সঙ্গীয় ফোর্সসহ কুলাউড়া থানার ২নং ভূকশিমইল ইউনিয়নের নবীগঞ্জ বাজারের মানবসেবা মেডিকেল হলের সামনে থেকে আনিসুর রহমান আনিস (৩৫) নামে একজনকে আটক করেন।

এসময় আনিসুর রহমান আনিসের দেহ তল্লাশি করে তার হেফাজত থেকে ৩০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। আটককৃত আনিসুর রহমান জাবদা গ্রামের আব্দুল হোসেনের ছেলে। আটককৃতদের বিরুদ্ধে কুলাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com