গ্রাম শ্রীমঙ্গলে বাৎসরিক রাধাকৃষ্ণের লীলা সংকীর্তন মহাযজ্ঞ সমাপ্ত

February 25, 2023,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার গ্রাম শ্রীমঙ্গলে শচীন্দ্র গোপের আঙ্গিনায় পরমারাধ্য প্রয়াত পূর্বপুরুষগণ স্মরণার্থে অষ্টপ্রহরব্যাপী বাৎসরিক রাধাকৃষ্ণের লীলা সংকীর্তন মহাযজ্ঞানুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বুধবার ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ২৪ ফেব্রুয়ারি শুক্রবার মোহন্ত বিদায় ও মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে অষ্টপ্রহরব্যাপী লীলা সংকীর্তণ সমাপ্ত হয়।

শ্রী শচীন্দ্র গোপ ও শেফালী গোপ আয়োজনে ও সার্বিক তত্তাবধানে রাধাকৃষ্ণের লীলা সংকীর্তন মহাযজ্ঞানুষ্ঠানে পূণ্য ও মনোবাসনা পূরণের আশায় সহ¯্রাধিক ভক্তের আগমন ঘটে। সত্যেন্দ্র গোপ (সত্যবাবু) এর পরিচালনায় বুধবার ২২ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায় ভুজবল আজমেরুর পরমারাধ্য গুরুদেব প্রত্নপাদ শ্রীশ্রী রসরঞ্জন গোস্বামী (প্রকাশিত যতি গোস্বামী) ও হবিগঞ্জের চুনারুঘাট শ্রীশ্রী রাধামোহন জিউ মন্দিরের সেবক প্রফেসর নিরঞ্জন পাল দ্বয়ের শ্রীমদ্ভাগবদ গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানাধির শুভ সূচনা হয়। রাত ৯টায় সিলেটের জকিগঞ্জ শ্রীশ্রী রাধারাণী সম্প্রদায়ের শ্রীযুক্ত বিধান ধরের পরিবেশনায় শুরু হয় অষ্টপ্রহরব্যাপী লীলাযজ্ঞের শুভ অধিবাস।

ব্রাহ্মমুহুর্ত হইতে অষ্টপ্রহরব্যাপী লীলা সংকীর্তন মহাযজ্ঞের শুভারম্ভ হয় ২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা ১টায় মহাপ্রভুর ভোগরাগ এবং বেলা ২টায় করা হয় মহাপ্রসাদ বিতরণ। শুক্রবার ২৪ ফেব্রুয়ারি পুণ্য ঊষালগ্নে লীলাযজ্ঞের সমাপণ, সংকীর্তনের দধিভান্ড ভঞ্জন, সিলেটের জকিগঞ্জ শ্রীশ্রী রাধারাণী সম্প্রদায়ের শ্রীযুক্ত বিধান ধরের পরিবেশনায় লীলা কীর্তন এবং মোহান্ত বিদায় ও মহাপ্রসাদ বিতরণের মাধ্যমে অষ্টপ্রহরব্যাপী লীলা সংকীর্তণ সমাপ্ত করা হয়।

অষ্টপ্রহরব্যাপী লীলা সংকীর্তণে রাধাকৃষ্ণের লীলামৃত বিতরণে ছিলেন সিলেটের জকিগঞ্জ শ্রীশ্রী রাধারাণী সম্প্রদায়ের শ্রীযুক্ত বিধান ধর, সিলেটের কানাইঘাট জয়রাধে যুব সংঘের শ্রীযুক্ত বিধু চন্দ, কুলাউড়া উপজেলার ব্রজবালক সম্প্রদায়ের শ্রীযুক্ত বিদুৎ দাশ (পুলিশ) এবং জগদ্ধাত্রী সম্প্রদায়ের শ্রীযুক্ত পার্থ ঘোষ।

লীলা সংকীর্তন মহাযজ্ঞের আয়োজক শ্রী শচীন্দ্র গোপ বলেন, কলিহত জীবের দুঃখ মোচন ও শান্তি অর্জনের একমাত্র উপায় ‘হরিনাম লীলা সংকীর্তন।’ ইহাই সনাতন ধর্মের সার সিদ্ধান্ত। আমাদের পূর্ব পুরুষগণের বিদেহী আত্মার শান্তি, বিশ্বশান্তি ও জীবের মঙ্গলার্থে অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী লীলা সংকীর্তন মহাযজ্ঞ সৃষ্টিকর্তার অশেষ কৃপায় সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। শ্রীশ্রী লীলা মহাযজ্ঞের প্রতিটি পর্বে সনাতনী ধর্মপ্রাণ ভক্তবৃন্দের উপস্থিতি ও পদধূলিতে আমি ধন্য। মহান সৃষ্টিকর্তা যেন গৌরভক্তবৃন্দের পূণ্য ও মনোবাসনা পূরণ করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com