কুলাউড়ায় পুলিশের অভিযানে বিদেশী মদসহ আটক ২

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া বিশেষ অভিযানে বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার হয়েছে থানা পুলিশ। শুত্রবার ২৪ ফেব্রুয়ারি রাতে কুনিমোড়া ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা যায, শুত্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) সুজন তালুকদারের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার হাজীপুর ইউনিয়নের কুনিমোড়া বাজারস্থ ব্রাহ্মণবাজার থেকে শমশেরনগরগামী রোডের কুনিমোড়া ব্রিজ এলাকা থেকে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, রাহুল কুর্মী (২৭) ও রাহুল অলমিক (২৫)। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১২ বোতল ভারতীয় মদ উদ্ধার করে পুলিশ। আটক দুই মাদক কারবারির বাড়ি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার পাত্রখোলা চা বাগানে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ভারতীয় সীমান্ত থেকে মদের বোতলগুলো বিক্রির জন্য বাংলাদেশে নিয়ে এসেছে বলে জানায়। কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো: আব্দুছ ছালেক জানান, আটককৃত দুই মাদক কারবারির বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে কুলাউড়া থানায় মামলা দায়েরের পর শনিবার সকালে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।



মন্তব্য করুন