কুলাউড়ায় ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ায় বিশেষ অভিযানে আব্দুর রহিম ওরফে আরশ আলী নামে ৬ মাসের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ৬ মার্চ ফরাজী ব্রিকফিল্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে থানার পুলিশ সহকারি উপপরিদর্শক (এএসআই) রায়হান কবির, সহকারি উপপরিদর্শক (এএসআই) তপন দেব সঙ্গীয় অফিসারসহ পুলিশের একটি দল রাজনগর উপজেলার ফরাজী ব্রিকফিল্ডের সামনে থেকে আসামি আব্দুর রহিম ওরফে আরশ আলীকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আব্দুর রহিম কুলাউড়া থানার ২০২২ সালের একটি মামলায় ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং সিআর ৩৩৫/২০২০ মামলায় ৫ লাখ ৭০ হাজার টাকা অর্থদন্ডাদেশপ্রাপ্ত পলাতক আসামি।
গ্রেফতারকৃত আব্দুর রহিম ওরফে আরশ আলী কুলাউড়া উপজেলার কাউকাপন গ্রামের মৃত বারাম মিয়ার ছেলে। গ্রেফতারের পর মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।



মন্তব্য করুন