৫ম বারের মত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন আব্দুছ ছালেক

April 5, 2023,

স্টাফ রিপোর্টার॥ পুলিশি সেবার মান বৃদ্ধি, থানায় আগত সেবা গ্রহীতাদের মানবিক ভাবে পুলিশি সেবা প্রদান, থানা এলাকার আইন শৃঙ্খলার উন্নতিসহ থানা এলাকায় অপরাধ দমনে অবদান রাখায় মৌলভীবাজারের কুলাউড়া থানার ওসি মোঃ আব্দুছ ছালেক ৫ম বারের মত জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন।

বুধবার ৫ এপ্রিল সকালে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা শেষে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া সম্মননা স্মারক ও ধন্যবাদপত্র তুলে দেন।

পুলিশি সেবার মান বৃদ্ধি, থানায় আগত সেবা গ্রহীতাদের মানবিকভাবে পুলিশি সেবা প্রদান, থানা এলাকার আইন শৃঙ্খলার উন্নতি, ২৪ ঘন্টার ভিতরে দোকান চুরির মামলার রহস্য উদঘাটন করে চোরাইকৃত ১৩টি মোবাইল ও ১টি মনিটর উদ্ধার, চোরাইকৃত মহিষের মাংস উদ্ধার, অবৈধ মাদকদ্রব্য উদ্ধার, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, বিভিন্ন সামাজিক কার্যক্রম, উঠান বৈঠক ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার, ওয়ারেন্ট তামিল, নারী নির্যাতন ও ইভটিজিং রোধ, দাগী অপরাধীদের গ্রেফতার পূর্বক চুরি-ডাকাতি রোধ, ক্লুলেস মামলার রহস্য উদঘাটনসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য মার্চ মাসে ৫ম বারের মত মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। এদিকে কুলাউড়া থানার মোঃ বিল্লাল হোসেন শ্রেষ্ঠ সহকারি পুলিশ উপপরিদর্শক (এএসআই) হিসেবে নির্বাচিত হয়েছেন ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com