কুলাউড়ায় অফিসার্স ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল

April 5, 2023,

এস আর অনি চৌধুরী॥ কুলাউড়া উপজেলা অফিসার্স ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৫ এপ্রিল সন্ধ্যায় উপজেলা পরিষদ এলাকায় অফিসার্স ক্লাব ভবনে এ ইফতারের আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা অফিসার্স ক্লাবের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুর রহমান খোন্দকার।

ক্লাবের সাধারণ সম্পাদক ডা. সুলতান আহমদের পরিচালনায় দোয়া ও ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ জসিম উদ্দিন, ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও সোনালী ব্যাংকের ব্যবস্থাপক সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক ও কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপক মো. আব্দুল হান্নান চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. জাকির হোসেন, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. খালেদ পারভেজ বখশ, মৌলভীবাজার সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এম মছব্বির আলী, সাপ্তাহিক মানব ঠিকানার ভারপ্রাপ্ত সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদসহ উপজেলা অফিসার্স ক্লাবের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আহসান উদ্দিন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com