কুলাউড়ায় ১৫১ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

April 15, 2023,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ায় ১৫১ পিছ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার ১৪ এপ্রিল হাজীপুর ইউনিয়নের কুনিমোড়া বাজারস্থ ব্রাহ্মণবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন কুলাউড়া উপজেলার চান্দগ্রামের আলাউদ্দিন মিয়ার ছেলে সায়েল আহমেদ (১৯) ও একই উপজেলার মশাহিদ আলীর ছেলে ইব্রাহিম আলী (১৮)।

পুলিশ সূত্রে জানা যায়,  শুক্রবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক (এসআই) অপু কুমার দাশগুপ্ত অফিসারসহ পুলিশের একটি দল উপজেলার হাজীপুর ইউনিয়নের কুনিমোড়া বাজারস্থ ব্রাহ্মণবাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করেন।

আটককৃতদের তল্লাশী করে তাদের হেফাজত থেকে ১৫১ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ তাদের বিরুদ্ধে কুলাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুছ ছালেক জানান, ডিআইজি সিলেট রেঞ্জের সার্বিক দিক নির্দেশনা ও জেলা পুলিশ সুপারের নির্দেশে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করায় কুলাউড়া থানা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com