কুলাউড়ায় গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ায় গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার ১৫ এপ্রিল দুপুরে উপজেলার জয়চন্ডী ইউনিয়নের ক্লিভডন চা বাগানের লম্বাটিলা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন সীতারাম ছত্রী (৬০) ও কমলা ছত্রী (৪০)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে পুলিশ ইনিসপেক্টর (এসআই) মনির হোসেন সঙ্গীয় অফিসার ফোর্সসহ উপজেলার জয়চন্ডী ইউনিয়নের ক্লিভডন চা বাগানের লম্বাটিলা এলাকায় আটককৃত সীতারাম ছত্রীর বাড়িতে অভিযান পরিচালনা করে ২ জনকে আটক করেন।
আটককৃতদের তল্লাশি করে একটি ব্যাগের ভেতর থেকে ১ কেজি গাঁজা জব্দ করা হয়। জানা গেছে, তারা দুজন সম্পর্কে স্বামী-স্ত্রী। পুলিশ আরও জানায় আটককৃত দম্পতি দীর্ঘ দিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত আছে।
সীতারাম ছত্রীর বিরুদ্ধে কুলাউড়া থানায় আর ৪ টি মাদক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে কুলাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।



মন্তব্য করুন