সপ্তম বারের মতো শ্রেষ্ঠ ওসি হলেন আব্দুছ ছালেক

June 14, 2023,

মাহফুজ শাকিল॥ কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুছ ছালেক ৭ম বারের মতো জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন।

বুধবার ১৪ জুন সকালে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা শেষে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া সম্মাননা স্মারক ও ধন্যবাদপত্র তুলে দেন ওসি মোঃ আব্দুছ ছালেকের হাতে।

জানা গেছে, পুলিশি সেবার মানবৃদ্ধি, থানায় আগত সেবা গ্রহীতাদের মানবিক ভাবে দ্রুত পুলিশি সেবা প্রদান, থানা এলাকার আইনশৃঙ্খলার উন্নতি, ছিনতাই, ডাকাতি ও দস্যুতার ঘটনা রোধ, খুন, মামলার পলাতক আসামীদের গ্রেফতার, চোরাইকৃত গরু উদ্ধারসহ চোর চক্রের সদস্যদের গ্রেফতার, অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, উঠান বৈঠক ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার, অধিক হারে ওয়ারেন্ট তামিল, নারী নির্যাতন ও ইভটিজিং রোধ, দাগী অপরাধীদের গ্রেফতার, ক্লুলেস মামলার রহস্য উদঘাটনসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য মে ২০২৩ সালে এক বছরের মধ্যে ৭ম বারের মত মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন ওসি মোঃ আব্দুছ ছালেক।

পরবর্তীতে সকল থানার অফিসার ইনচার্জ ও পুলিশ সুপারের মধ্যে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি (অচঅ) স্বাক্ষরিত হয়। এদিকে কুলাউড়া থানার মোঃ সালাউদ্দিন মিফতা ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত হয়েছেন।

এক প্রতিক্রিয়ায় ওসি মোঃ আব্দুছ ছালেক বলেন, আমার এ অর্জন থানা পুলিশের প্রত্যেকটি সদস্যের পরিশ্রমের ফল। মাননীয় ডিআইজি মহোদয় ও পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষায় আমরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি।

জনগণকে সর্বোচ্চ পুলিশি সেবা প্রদানে থানা পুলিশ বদ্ধ পরিকর। তিনি আরও বলেন, দুই একটি বিচ্ছিন্ন চুরি ছাড়া গত একবছরে কুলাউড়ায় কোন ডাকাতির ঘটনা ঘটেনি।

এছাড়া মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার ছাড়াও গরু চুরি রোধে তৎপর থেকে কাজ করেছি। এ অর্জন আমার কুলাউড়া থানার প্রতিটি মানুষকে উৎসর্গ করলাম।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com