কুলাউড়ায় অটোরিকশার ধাক্কায় যুবকের মৃত্যু
July 22, 2023,

এইচ ডি রুবেল॥ কুলাউড়ায় অটোরিকশার ধাক্কায় মহসিন আহমদ (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের দক্ষিন হিংগাজিয়া গাজীপুর গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র।
শুক্রবার ২১ জুলাই রাত ১০টার দিকে কুলাউড়া পৌর শহরের দক্ষিন বাজার এলাকায় দূর্ঘটনাটি ঘটে। জানা যায়, তিনি একটি প্রাইভেট কোম্পানিতে সেলস রিপ্রেজেনটিভ হিসেবে কাজ করতেন।
নিহত মহসিন আহমদ উছলাপাড়া এলাকায় ভাড়া থাকতেন। বাজার শেষ করে বাসার উদ্দেশ্যে রওয়ানা দিলে দক্ষিণ বাজার এলাকায় এক অটোরিকশা ধাক্কা দেয় তাঁকে।
পরে স্থানীয়রা আহত অবস্থায় কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।



মন্তব্য করুন