কুলাউড়ায় পুলিশের অভিযানে বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার ১০

July 26, 2023,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ায় পৃথক অভিযানে উপজেলার বিভিন্ন স্থান থেকে বিভিন্ন মামলার ও ওয়ারেন্টভুক্ত ১০ আসামিকে গ্রেপ্তার করেছে থানাপুলিশ।

বুধবার ২৬ জুলাই কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক’র দিক নির্দেশনায় থানার এসআই আতিকুল আলম খন্দকার, এসআই আব্দুল আলীম, এসআই মনির হোসেন, এসআই আনোয়ার মিয়া, এসআই হারুনুর রশিদ, এএসআই তাজুল ইসলাম, এএসআই ফুলচান মিয়া ও এএসআই তপন দেব উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ও বিভিন্ন মামলার ১০ আসামিকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, ননজিআর ৮৬/২৩ এর আসামি লকুছ মিয়া, ননজিআর ২১৩/২২ এর পারভেজ মিয়া, জিআর ৩৯/২২ এর ওয়াহিদ আলী, সিআর ১১৭২/২২ এর মো. অনু মিয়া, সিআর ২৭১/২২ এর ইদ্রিছ আলী, ফৌঃ কাঃ বিঃ ১৫১ ধারার মো. শিপন মিয়া প্রকাশ রিপন, মামলা নং ১৩(০৭)২৩ এর  আবুল হোসেন অরফে হোসেন। এছাড়াও মামলা নং-২০(০৭)২৩ এর আব্দুর রহমান, মো. রানা মিয়া, মামলা নং-২৩(০৩)২৩ এর নাহিদ আহমদ জাকিরকে গ্রেপ্তার করা হয়। কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক জানান, বুধবার সকালে গ্রেপ্তারকৃত আসামিদের মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com