কুলাউড়ায় সড়ক দূর্ঘটনায় নিহত মহসীনের পরিবারের পাশে হিংগাজিয়া ইসলামি সমাজ কল্যাণ পরিষদ

July 29, 2023,

স্টাফ রিপোর্টার॥ ইসলামি সমাজ কল্যাণ পরিষদ হিংগাজিয়া এর উদ্যোগে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত আব্দুর রব মহসিন এর অসহায় পরিবারের জন্য ঘর নির্মাণের লক্ষে ফলপ্রসূ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

ওই সভায় মহসিনের পরিবারের সদস্য,অভিভাবক,পরিষদের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরামর্শ সভায় উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি অধ্যক্ষ মাওলানা বশির আহমদ, সাংগঠনিক সম্পাদক মো: মুহিবুর রহমান সুমন, সহ-সম্পাদক মো: এবাদুর রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক সুহেল আহমদ, কোষাধ্যক্ষ মাওলানা ছওয়ার আহমদ এবং দক্ষিণ হিঙ্গাজিয়া গাজিপুর শাহী জামে মসজিদ ও ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি মামুনুর রশীদ আলতা, মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো: লোকমান মিয়া, ৯নং ওয়ার্ড ইউপি সদস্য শেখ দিলোয়ারুস শাহাদাত রিয়াজ ও সাবেক ইউপি সদস্য আব্দুল মতিন, বিশিষ্ট মুরব্বি হাজী আপ্তাব মিয়া (অবসরপ্রাপ্ত পুলিশ), সৌদি প্রবাসী বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব আব্দুল মুমিন এবং মহসিনের পরিবারের অভিভাবক ও সদস্যরা।

পরামর্শ সভা শেষে পরিষদের সভাপতি মহসিনের রূহের মাগফেরাত ও তার পরিবারবর্গ এবং ঘর নির্মাণ কাজে মহান রাব্বে করিমের সাহায্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

এই অসহায় পরিবারের সার্বিক সাহায্যে  ও ঘর নির্মাণ কাজে সহযোগিতার জন্য দেশ-বিদেশের সবাইকে এগিয়ে আসার বিনিত আহবান জানানো হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com