কুলাউড়ায় ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

August 24, 2023,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ায় বিশেষ অভিযানে ১০২ পিস ইয়াবাসহ সেলিম আহমেদ (৩২) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে থানাপুলিশ।

বুধবার ২৩ আগস্ট বিকেলে উপজেলার লুয়াইউনী চা বাগান এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেল ৪ টার দিকে কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) পরিমল চন্দ্র দাস সঙ্গীয় পুলিশের একটি দল ৫নং ব্রাহ্মণবাজার ইউনিয়নের লুয়াইউনী চা বাগানের মেইন গেইটের সামনে থেকে তাকে আটক করেন।

এ সময় আটককৃত ব্যক্তির দেহ তল্লাশী করে তার পরনের ট্রাউজারের পকেট থেকে কালো রঙের পলিথিনের ভেতরে মোড়ানো অবস্থায় ১০২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে পুলিশ।

আটককৃত সেলিম আহমেদ কুলাউড়া উপজেলার ৫নং ব্রাহ্মণবাজার ইউনিয়নের পশ্চিম গুড়াভুই (আয়নাছড়া) গ্রামের মৃত চেরাগ মিয়ার ছেলে।

মাদক সংক্রান্ত এ ঘটনায় আটককৃত সেলিম আহমেদের বিরুদ্ধে কুলাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com