প্রধানমন্ত্রীকে কটুক্তির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ, দেশে এনে শাস্তির দাবি

August 30, 2023,

স্টাফ রিপোর্টার॥ সাবেক শিবির নেতা নাজমুল ইসলাম কর্তৃক বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কটুক্তির ও ব্যাঙ্গাত্মক ছবি পোষ্টের প্রতিবাদে মানবন্ধন করেছে সিলেট মহানগর ছাত্রলীগ।

মঙ্গলবার ২৯ আগস্ট দুপুরে পলিটেকনিক ইন্সটিটিউট ক্যাম্পাসে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তারা অবিলম্বে সাবেক এই শিবির নেতা নাজমুল ইসলামকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনার জোর দাবি জানান।

মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে সিলেট মহানগর ছাত্রলীগ নেতা মো. রায়হান আহমেদের নেতৃত্ব কয়েকশ ছাত্রলীগ নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের নেতা রবিউল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ছাত্রলীগের ২৫নং ওয়ার্ডের সিনিয়র সহ সভাপতি মাহমুদ নাঈম, ২নং ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি তানভীর হোসেন, মহানগর ছাত্রলীগ নেতা মো. রায়হান আহমেদ, মোহাম্মদ আজিজ নাসিম, মো. মারজান আহমদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com