সংসদ সদস্য আবদুল কুদ্দুসের মৃত্যুতে পরিবেশমন্ত্রীর শোক

August 30, 2023,

স্টাফ রিপোর্টার॥ নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি, নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য, সাবেক প্রতিমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আবদুল কুদ্দুসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি।

মন্ত্রী বুধবার ৩০ আগস্ট শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শোকবার্তায় পরিবেশমন্ত্রী বলেন, আবদুল কুদ্দুস ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধুর সহচর ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক।

তিনি আজীবন দেশ ও মানুষের কল্যাণে রাজনীতি করে গেছেন। তিনি তাঁর কর্মের মধ্য দিয়ে আজীবন এদেশের মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা আবদুল কুদ্দুস (৭৭) বুধবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com