মৌলভীবাজারে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল

September 2, 2023,

সালেহ আহমদ (লিপক) মৌলভীবাজারে শেখ হাসিনার পদত্যাগ ও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল মৌলভীবাজার জেলা শাখা।

শনিবার ২ সেপ্টেম্বর বিকেলে কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য, নবগঠিত স্বেচ্ছাসেবক দল মৌলভীবাজার জেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক ইসহাক চৌধুরী মামনুন’র নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহরের শ্যামলী রোড থেকে যাত্রা শুরু করে কোর্ট রোডে প্রতিবাদ সভার মাধ্যমে শেষ হয়।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সিনিয়র নেতা মুজাহিদুল ইসলাম, জিয়াউর রহমান জয়, হাফিজুর রহমান পংকি, তরাজ মিয়া, টিটু আলম, রুমেল আহমেদ, রাজু খান, আফছার আহমেদ আফজল, নেছার আহমদ, আজিজ আহমেদ, হোসাইন আহমদ, রতন দাশ, ওবায়দুল হক তানিম, সামুয়েল আহমদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com