জিয়া স্মৃতি পাঠাগারের উদ্যোগে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা’ বিষয়ক কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত

September 7, 2023,

স্টাফ রিপোর্টার॥ জিয়া স্মৃতি পাঠাগার মৌলভীবাজার জেলার উদ্যোগে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা’ বিষয়ক কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৭ টায় মৌলভীবাজার শহরের একটি হোটেলের কনফারেন্স হলে এই প্রতিযোগীতা উপলক্ষে এক আলোচনা সভা ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করা হয়।

বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন জিয়া স্মৃতি পাঠাগার কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।

এছাড়াও জিয়া স্মৃতি পাঠাগার মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মনোয়ার আহমেদ রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া স্মৃতি পাঠাগার মৌলভীবাজারের উপদেষ্টা ও  জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান (ভিপি মিজান), উপদেষ্টা অ্যাডভোকেট সুনীল কুমার দাস ও এম এ মুকিত, মৌলভীবাজার জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিন বকস্, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির আহ্বায়ক মুজিবুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, কেন্দ্রীয় তাঁতী দলের সদস্য ও মৌলভীবাজার পৌর বিএনপির সভাপতি আব্দুল হক, সহ-দফতর সম্পাদক আবুল কালাম বেলাল, সাবেক ইউনিয়ন চেয়ারম্যান ও জেলা আইনজীবী ফোরামের সন্মানিত সদস্য অ্যাডভোকেট আব্দুল সালাম ফারুক, জেলা আইনজীবী ফোরামের সহ-সভাপতি রুনু কান্তি দত্ত।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মৌলভীবাজার পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পৌর কাউন্সিল আনিসুজ্জামান বায়েছ, মৌলভীবাজার জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও যুবদল নেতা নিশাত আহমদ, জেলা আইনজীবী সমিতির প্রচার ও প্রকাশনা সম্পাদক ও যুবদল নেতা অ্যাডভোকেট সৈয়দ নেপুর আলী, সদর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মামুনুর রশীদ প্রমুখ। এ সময় প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম ভার্চুয়াল বক্তব্যে সবাইকে বই পড়তে উৎসাহিত করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com