বর্ষীয়ান রাজনীতিবিদ এবাদুর রহমান চৌধুরীর মৃত্যুতে এম. নাসের রহমানের শোক

স্টাফ রিপোর্টার॥ বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ও মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট এবাদুর রহমান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম. নাসের রহমান।
এক শোকবার্তায় তিনি বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নির্বাহী কমিটির সদস্য, সাবেক প্রতিমন্ত্রী, চার বারের সাবেক সংসদ সদস্য ও মৌলভীবাজার জেলা বিএনপি’র সাবেক সভাপতি এডভোকেট এবাদুর রহমান চৌধুরীর ৬ সেপ্টেম্বর বিকাল ৩টায় ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
ব্যক্তিজীবনে মরহুম এবাদুর রহমান চৌধুরী অত্যন্ত অমায়িক মানুষ ছিলেন। তিনি একজন অত্যন্ত সজ্জন ব্যক্তি ছিলেন। এবাদুর রহমান চৌধুরী আমার মরহুম পিতা এম. সাইফুর রহমানের একজন একনিষ্ঠ কর্মী ছিলেন।
এম সাইফুর রহমানই উনাকে ১৯৯৫ সালে জাতীয় পার্টি থেকে বিএনপিতে এনেছিলেন। সরাসরি মৌলভীবাজার জেলা বিএনপি’র আহ্বায়ক ও পরবর্তীতে জেলা সভাপতি করেছিলেন।
তার পরবর্তীতে ২০০২ সালে আমি জেলা বিএনপি’র সভাপতির দায়িত্ব নেই। রাজনীতির পাশাপাশি আইন পেশায় তিনি বেশ স্বনামধন্য ছিলেন।
এবাদুর রহমান চৌধুরীর মৃত্যুতে আমি মৌলভীবাজার জেলা বিএনপি ও আমি ব্যক্তিগতভাবে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি, তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জানাচ্ছি।
মহান আল্লাহ রাব্বুল আলামীন যেন তার পরিবারকে এই শোক কাটিয়ে উঠার তওফিক দেন।



মন্তব্য করুন