সাধুহাটি আব্দুল বারী উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

সালেহ আহমদ (স‘লিপক)॥ মৌলভীবাজার সদর উপজেলার সাধুহাটি আব্দুল বারী উচ্চ বিদ্যালয়ে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (পিবিজিএসআই) স্কীমের আওতায় শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ সহায়তা উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ৭ সেপ্টেম্বর দুপুরে ২নং মনুমুখ ইউনিয়নের চেয়ারম্যান এমদাদ হোসেন ঝুনু’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য মোঃ নেছার আহমদ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবিনাশ দে’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মিছবাউর রহমান, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আকবর আলী, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আহমদ আব্দুল্লাহ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ শামিম।
এছাড়াও স্থানীয় আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের গরীব অসহায় ১৫জন শিক্ষার্থী প্রত্যেককে নগদ ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। শিক্ষার্থীরা অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।



মন্তব্য করুন