ক্যান্সার আক্রান্ত সুন্দরী বিবির মানবিক সাহায্যের আবেদন

September 9, 2023,

স্টাফ রিপোর্টার॥ সুন্দরী বিবি তিনি দীর্ঘ ৬ মাস যাবত মরণব্যাধি ক্যান্সার রোগে আক্রান্ত। দারিদ্রতার কারণে চিকিৎসা করাতে পারছেননা। স্বামী আব্দুল লতিফ ২০২০ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

স্বামীর মৃত্যুর পর ছোট ভাইয়ের সাথে সুন্দরী বিবি দুই কন্যা সন্তান নিয়ে বসবাস করে আসছেন। কন্যা সন্তান একজনের বয়স ৪ বছর ওপর জন ৬ বছর। পরিবারের আয় উপার্জনের অন্য কোন ব্যবস্থা নেই।

ছোট ভাই ইরফান মিয়া সিএনজি চালিয়ে কোন রকম বড়বোনকে নিয়ে মৌলভীবাজার সদর উপজেলার নিতেশ্বর প্রতিবন্ধি কার্যালয়ের পাশে বসবাস করে আসছেন। তাদের গ্রামের বাড়ি  মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের ধর্মপুর গ্রামে।

বর্তমানে তিনি সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক প্রফেসর ডাঃ এস.এম.গোলাম রহমানের অধীনে চিকিৎসা নিচ্ছেন।

দরিদ্র পারিবারে সামান্য আয়ে তাহার চিকিৎসা ব্যয় মিটানো কোন ভাবেই সম্ভব নয়। সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে তিনি মানবিক সাহায্যের জন্য আবেদন জানাচ্ছেন।

সাহায্য পাঠাবার ঠিকানা : Agrani Bank Ltd. A/C : 0200021059637, Giashnagar Branch. বিকাশ নং– Mob: 01745-696798    

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com