উলুয়াইল গ্রামে মসজিদ থেকে আর ঘরে ফেরেনি দুই ভাই

September 9, 2023,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের উলুয়াইল গ্রামের বাসিন্দা প্রবাসী মো: নাজমুল আহমদের দুই ছেলে মসজিদে নামাজে গেলে আর বাড়ি ফেরেনি।

শুক্রবার ৮ সেপ্টেম্বর বিকেলে উলুয়াইল গ্রামে এ ঘটনাটি ঘটে। নিখোঁজ দুই ভাই হলেন মো: আরিফুল ইসলাম চৌধুরী রাহি ((১৪) ও মো: শরিফুল ইসলাম চৌধুরী মাহী (১২)।

এলাকা ও আত্নীয়স্বজনের বাড়ি জুড়ে খোঁজাখুজির পর দুই ভাইর খোঁজ না মেলায় নিখোঁজ সংবাদ প্রচার করা হয়।

কেউ এই দুই ভাইয়ের খোঁজ পেলে -০১৭১৮৩৪৩১৪২, ০৭১৬৩৯৪৬৩২, ০১৭৪৩৬২২১০৬ এই মোবাইল নম্বরে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com