সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর খালেদুর রহমান আর নেই
September 11, 2023,

স্টাফ রিপোর্টার॥ বাহারমর্দান (সমপাশি) নিবাসী সাবেক মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের নির্বাচিত প্রথম চেয়ারম্যান, পাকিস্তান ও বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার (বুয়েট) কোরের অবসরপ্রাপ্ত মেজর মোঃ খালেদুর রহমান আর নেই।
তিনি ১১ সেপ্টেম্বর সকাল ৭ টা ২০ মিনিটে চিকিৎসাধিন অবস্থায় সিলেট উইমেন্স মেডিকেল হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমের নামাজে যানাজা আজ সোমবার বাদ আছর তাঁর গ্রামের বাড়ি বাহারমর্দান জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। তিনি মৌলভীবাজারের স্বনামধন্য ব্যক্তিত্ব পরমাণু বিজ্ঞানী ডক্টর খলিলুর রহমানের ছোট ভাই।



মন্তব্য করুন