পূজা উদযাপন ও হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়
September 11, 2023,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে পূজা উদযাপন ও হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সাথে মতবিনিময় করেছেন পুলিশ সুপার মো. মনজুর রহমান (পিপিএম-বার)।
সোমবার ১১ সেপ্টেম্বর সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে মৌলভীবাজার জেলা ও উপজেলা, পৌর পূজা উদযাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি ও সম্পাদকদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মনজুর রহমান (পিপিএম-বার)।
সভায় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. হরিপদ রায়, শ্রীমঙ্গল পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি সুমন রায়, সাধারণ সম্পাদক বিশ্বনাথ দাশ চৌধুরী ছোটন, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ উপজেলা শাখার সভাপতি ডি এল রায় ও সাধারণ সম্পাদক সমীরণ সরকার প্রমুখ।



মন্তব্য করুন