ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ২ প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা

September 16, 2023,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার আফরোজগঞ্জ বাজার, শেরপুরসহ বিভিন্ন স্থানে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, ফার্মেসীতে সচেতনতামূলক কার্যক্রমে ২ প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শুক্রবার ১৫ সেপ্টেম্বর উপজেলার বিভিন্ন স্থানে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, ফার্মেসীতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মো: শফিকুল ইসলাম। এ সময় তাকে সহযোগিতা করে শেরপুর ফাঁড়ির পুলিশের একটি দল।

মো: শফিকুল ইসলাম জানান, তদারকি অভিযানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও খাদ্য পণ্য বিক্রয়, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে আফরোজগঞ্জ বাজারে অবস্থিত মিহির ফার্মেসীকে ৫ হাজার টাকা, শেরপুর বাজারে অবস্থিত তাহমিনা এন্টারপ্রাইজকে ৩ হাজার জরিমানা করা হয়।

তিনি জানান, অভিযানে ২ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়। ন্যায্য দামে স্যালাইন ও আলু প্রাপ্তি নিশ্চিত করার লক্ষে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি এবং নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com