কুলাউড়ায় প্রবাসী সাংবাদিক বকুল খানের সাথে উপজেলা প্রেসক্লাবের মতবিনিময়

September 23, 2023,

মাহফুজ শাকিল॥ কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের আয়োজনে অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রেসক্লাব স্পেনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, কুলাউড়ার কৃতি সন্তান স্পেন প্রবাসী কমিউনিটি নেতা সাংবাদিক বকুল খানের সাথে মতবিনিময় করেছে কুলাউড়া উপজেলা প্রেসক্লাব। মতবিনিময় শেষে বকুল খান কে প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।

শুক্রবার ২২ সেপ্টেম্বর রাতে কুলাউড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মছব্বির আলীর সভাপতিত্বে ও প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাংবাদিক হাসান আল মাহমুদ রাজু’র পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক।

সংবর্ধিত অতিথির বক্তব্য দেন প্রবাসী সাংবাদিক বকুল খান। এ সময় বক্তব্য দেন কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মাহফুজ শাকিল,সহ সাংগঠনিক সম্পাদক মহি উদ্দিন রিপন, কোষাধ্যক্ষ আজহার মুনিম শাফিন প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলাউড়া থানার এ এস আই এনামুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের নির্বাহী সদস্য আব্দুল জলিল, প্রচার সম্পাদক মিফতা আহমদ রাফি, সদস্য কাওসার আহমদ, বশির আল ফেরদৌস সহ প্রেসক্লাবের সকল সদস্যরা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com