ইটা ইসলামী সমাজকল্যাণ সংস্থার আয়োজনে ফ্রি চক্ষু ক্যাম্প

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের অন্যতম সামাজিক সংগঠন ইটা ইসলামী সমাজকল্যাণ সংস্থা (ইসকস)’র আয়োজনে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২৩ সেপ্টেম্বর মৌলভীবাজার সদর উপজেলার রায়পুর উচ্চ বিদ্যালয়ে সকাল ৯টা থেকে দুপুর ২ টা পর্যন্ত মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের সার্বিক চিকিৎসা সেবায় ক্যাম্পটি অনুষ্ঠিত হয়েছে।
সংস্থার সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আলী রাব্বি রতনের সঞ্চালনায় ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংস্থার উপদেষ্টা মাওলানা গোলাম হোসেন, এম. ফয়জুল ইসলাম, সহ-সভাপতি আহমদুর রহমান খান, রাজন আহমদ।
চক্ষু ক্যাম্পে ৩’শতাধিক মানুষকে চোখের চিকিৎসা সেবা দেওয়া হয়েছে এবং ২৮ জনকে ছানী অপারেশনের জন্য নির্বাচিত করা হয়েছে।
উপস্থিত রোগীদের মধ্যে সংস্থার পক্ষ থেকে বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ এবং ৮০ জনকে চশমা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা মসুদ লতিফ, জুনেদ আহমদ চৌধুরী, সংস্থার সহ-সাধারণ সম্পাদক সাজু মিয়া, আবদুল কাদির রিপন, কোষাধ্যক্ষ আবু বকর কয়েছ, মুর্শেদ খান রাফি, সদস্য ইকবাল আহমদ, তানভীর, ফয়েজ, মিছবাহ, তারেক, সজিব, ছমির, মাছুম।



মন্তব্য করুন