মোস্তাক চৌধুরী জাতীয় যুবজোট কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন

September 25, 2023,

স্টাফ রিপোর্টার॥ জাতীয় যুবজোট কেন্দ্রীয় সংসদের কংগ্রেস ছিল গেল ২৩ এবং ২৪ সেপ্টেম্বর। দিনব্যাপী অনুষ্ঠান শেষে রাতে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। চলে গভীর রাত পর্যন্ত।

কাউন্সিলে সভাপতি পদে জাতীয় যুবজোট কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক ৯০ এর স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা শরিফুল কবীর স্বপন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভপতি নির্বাচিত হলেও সাধারণ সম্পাদক পদে দুইজন প্রার্থী থাকায় সাবজেক্ট কমিটির সদস্যরা ভোটের মাধ্যমে শরীফুল ইসলাম সুজনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে।

কাউন্সিলে মৌলভীবাজার জেলা জাসদনেতা জাতীয় যুবজোট কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সম্পাদক সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ সদস্য মোস্তাক চৌধুরীকে সহ-সভাপতি নির্বাচিত করায় জাতীয় যুবজোট কেন্দ্রীয় সংসদকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সিলেট জেলা কমিটির সভাপতি লোকমান হোসেন, সাধারণ সম্পাদক কিবরিয়া চৌধুরী, মৌলভীবাজার জেলা জাসদ সভাপতি আব্দুল হক, সাধারণ সম্পাদক কেন্দ্রীয় জাসদ সদস্য নাজিম উদ্দীন নজরুল, সাংগঠনিক সম্পাদক মৌলভীবাজার জেলা বারের সাধারণ সম্পাদক এডভোকেট বদরুল হোসেন ইকবাল, সুনামগঞ্জ জেলা জাসদ সভাপতি এনামুজ্জামান চৌধুরী সাধারণ সম্পাদক এডভোকেট রুহুল আমিন তুহিন, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নুর হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক শামীম আহমদ, রাজনগর উপজেলা জাসদ সভাপতি হুমায়ুন কবির ময়ূন, কুলাউড়া উপজেলা জাসদ সভাপতি রফিকুল ইসলাম টিপু, সাধারণ সম্পাদক আলমগীর আলম শাহান, কমলগঞ্জ উপজেলা জাসদ সভাপতি শাহজাহান বখত, শ্রীমঙ্গল উপজেলা জাসদ সভাপতি এলেমান কবীর, জাতীয় যুবজোট মৌলভীবাজার জেলার সভাপতি জাকির হোসেন খান সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন সিলেট মহানগর যুবজোট সাধারন সম্পাদক মাহমুদ চৌধুরী সিলেট জেলা যুবজোট সভাপতি মুকুল আহমদ পুতুল প্রমুখ।

৯০ দশকের তুখোর ছাত্রনেতা, স্বৈরশাসক এরশাদ বিরোধী ছাত্র গণআনন্দোলন থেকে উঠে আসা এ ছাত্রনেতা সাবেক বাংলাদেশ ছাত্রলীগ স্বপন-তরুণ প্যানেলে কেন্দ্রীয় সংসদের সদস্য ছিল।

সে ৯০ দশকে রাজনগর উপজেলায় বৈঙ্গানিক সমাজতন্ত্রের পতাকাবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সফলতার সাথে একাধিক বার নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

মোস্তাক চৌধুরীই প্রথম রাজনগর উপজেলার ছাত্র সংগঠনের মধ্যে উপজেলা পর্য্যায় থেকে কেন্দ্রীয় নেতা নির্বাচিত হয়। বর্তমানে সে রাজনগর উপজেলা জাসদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছে।

ত্যাগী এ ছাত্র নেতা জোট সরকারের আমলে বিএনপি জামাতের মিথ্যা ও ষড়যন্ত্র মামলায় কারাবরণ করতে হয়েছে। সে জাতীয় যুবজোট কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সম্পাদকের দায়িত্ব পালন করেছে সফলভাবে।

যুবজোটকে শক্তিশালী ও জবাবদিহী একটি সংগঠন হিসাবে দাঁড় করতে চর্ষে বেড়িয়েছে যুবজোটের নেতাদের সাথে সিলেট বিভাগসহ দেশব্যাপী।

তারকর্ম রাজনীতির ভেতরেই সীমাবদ্ধ নয় সে স্হানীয় ইউনিয়ন পরিষদেরও একজন সফল সাবেক মেম্বার। সে একজন নিষ্ঠাবান সংবাদকর্মী একজন সাংবাদিক সাংস্কৃতিক সংগঠক।

তাঁর মনুকূলের কাগজ নামে একটি পত্রিকাও রয়েছে এর অনলাইন ভার্সনও রয়েছে, পত্রিকাটি খুবই জনপ্রিয়।

তার একটা বইয়ের প্রকাশনী রয়েছে মনুকূলের কাগজ প্রকাশ নামে। এ প্রকাশনী থেকে প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলীর জীবন ও কর্ম নিয়ে স্বরনীকা বের করেছে স্বরনীকার নাম ছিল অকোতভয়।

শিক্ষানোরাগী আপ্তাব উদ্দিন মিরাশদার নিয়ে বই করেছে একজন শিক্ষানোরাগী আপ্তাব উদ্দিন মিরাশদার এছাড়াও এ জেলার ও জেলার বাইরের বেশ কজন গুণিজন নিয়ে বই প্রকাশ করেছে। তাঁর কর্ম তাকে অনেকদূর এগিয়ে নিয়ে যাবে সে প্রত্যাশা আমাদের সকলের।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com