ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজনগরে জশনে জুলুস অনুষ্ঠিত

September 25, 2023,

সালেহ আহমদ (লিপক) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজনগর উপজেলার তারাপাশায় প্রতিবছরের ন্যায় এবারও মাওলানা ওলীউর রহমানে সভাপতিত্বে ও নেতৃত্বে জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ২৫ সেপ্টেম্বর সকল ১০টায় মাদরাসা থেকে একটি বিশাল জুলুস বের হয়ে তারাপাশ-পরিপাশা মেইন সড়ক পদক্ষিণ করে গ্রাম তারাপাশা দিয়ে পূণরায় মাদরাসায় ফিরে আসে।

জাবালে নূর রহমানিয়া মডেল দাখিল মাদরাসা আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস ও আলোচনা সভায় স্থানীয় বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার আলেম-ওলামাগণ, আপামর সুন্নী জনতা এবং মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

জুলুসের পরে মাদরাসার পৃষ্ঠপোষক মাওলানা ওলীউর রহমান দেশ ও জাতীর কল্যাণে মোনাজাত করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com