কুলাউড়ায় ফেনসিডিলসহ গ্রেপ্তার ২

September 26, 2023,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ায় ৩০ বোতল ফেনসিডিলসহ ২ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার ২৫ সেপ্টেম্বর উপজেলার শরীফপুর ইউনিয়নের কালারায়েরচর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের বর্ষিজুড়া গ্রামের মৃত সুলতান খানের ছেলে আফজল খাঁন (৪০) ও কনকপুর ইউনিয়নের রংদাস গ্রামের মোঃ নুরুল ইসলামের ছেলে মোঃ আশরাফুল ইসলাম(৩৮)।

এ সময় তাদের হেফাজত থেকে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com