মৌলভীবাজারে বিশ্ব পর্যটন দিবস ২০২৩ পালিত

September 27, 2023,

স্টাফ রিপোর্টার॥ ‘পর্যটনে পরিবেশবান্ধব বিনিয়োগ’ প্রতিপাদ্য বিষয় নিয়ে মৌলভীবাজারে নানা আয়োজনের মধ্যদিয়ে বিশ্ব পর্যটন দিবস ২০২৩ পালিত হয়েছে।

বুধবার ২৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন কার্যালয়ের সম্মুখ থেকে এক বর্ণাঢ্য র‌্যালী জেলা প্রশাসক ড. সালমা বিনতে সালামের নেতৃত্বে বের হয়। র‌্যালিটি শহরের আদাদালত এলাকা হয়ে একই স্থানে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে অংশগ্রহণ করেন স্থানীয় সরকারের উপপরিচালক মল্লিকা দে, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসা. শাহীনা আক্তার, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাসরীন চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া সুলতানা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটসহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, হোটেল-রিসোর্ট মালিক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com