মৌলভীবাজারে ইয়াবা সম্রাট গোলাম সারোয়ার গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে মাদক কারবারি ইয়াবা সম্রাট গোলাম সারোয়ারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর সকালে শহরের কাজিরগাঁও এলাকা থেকে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
মডেল থানা পুলিশ সুত্রে জানা যায়, বৃহস্পতিবার একটি টিম অভিযান চালিয়ে একাধিক মাদক মামলার আসামি মাদক কারবারি গোলাম সরোয়ারকে গ্রেপ্তার করে। সে মৌলভীবাজার পৌর এলাকার দরগা মহল্লা এলাকার আব্দুল মুহিতের ছেলে।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে জিআর ১১৬/২১ (সদর) মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) ১০(ক) ধারার অপরাধ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে ৩ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ১ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন।
এছাড়াও জিআর ৩৬৫/১৯ (সদর) মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণীর ১০(ক) ধারায় ৩ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ১ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী জানান, গ্রেফতারকৃত আসামি গোলাম সারওয়ার ইয়াবা সম্রাট হিসেবে পরিচিত।
তার বিরুদ্ধে ইয়াবা সংক্রান্ত দুইটি মামলায় সাজা গ্রেফতারী পরোয়ানা এবং একটি নরমাল গ্রেফতারী পরোয়ানা ইস্যু ছিল।
গ্রেপ্তারকৃত আসামী গোলাম সারওয়ারকে বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।



মন্তব্য করুন